Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

BN DESK
02 September 2026, 08:57 AM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে পুকুরে ডুবে মো. সংগ্রাম খান (২৫) নামে এক কলেজছাত্র মারা গিয়েছেন।

আজ বুধবার (১৮জুন) দুপুরে উপজেলার জমদুয়ারা গ্রামের বাড়ির কাছের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

মো. সংগ্রাম খান মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, মামা বারেক খানের সঙ্গে গোসলে যান মো. সংগ্রাম খান। গোসল শেষে মামা বাড়ি ফিরলেও সংগ্রাম ফেরেননি। পরে পুকুরপাড়ে তার স্যান্ডেল দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ডুবে থাকা অবস্থায় সংগ্রামের দেহ উদ্ধার করে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাম্মী আক্তার জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার