Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে পুর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

BN DESK
02 September 2026, 12:30 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে পুর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

মানিকগঞ্জে পুর্ব শত্রুতার জেরে বন্ধুদের ধারাল অস্ত্রের আঘাতে আশরাফুল ইসলাম পলাশ (৩৩) নামের এক যুবকে খুনের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশরাফুল ইসলাম পলাশ (৩৩) গত এক যুগ ধরেমানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকায় বসবাস করে আসছিলেন। এখান থেকেই সাভারের নবীনগর এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পৌরসভার বেউথা ব্রিজ এলাকায় পুর্ব শত্রুতার জেরে পলাশের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করে স্থানীয় শোয়েব (২২), সাকিন খান (২০) সহ ৪/৫ জন যুবলীগ কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা আহত পলাশকে রেখে ঘটনাস্থল থেকে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় পলাশ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শোয়েব ও সাকিবসহ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে পুর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

B
BN DESK | 23 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার