Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেফতার

BN DESK
05 October 2024, 06:08 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেফতার

মানিকগঞ্জে সদর উপজেলায় ২৫ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ করার দায়ে আব্দুল আলীম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

 শুক্রবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ র‌্যাব: ৪-এর কোম্পানি কমান্ডার সিপিসি-৩ এর লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবক আব্দুল আলীম মানিকগঞ্জ সদর পৌরসভার উচুটিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত মাসের (সেপ্টেম্বর) ১৬ তারিখে বেলা সাড়ে ৩টার দিকে আব্দুল আলীম তার বাড়ির পাশে কাঠ বাগানে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে ফুঁসলিয়ে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ফলে মেয়েটির কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে আব্দুল আলীম দৌড়ে পালিয়ে যান। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে এ ঘটনার দুই দিন পর ১৮ সেপ্টেম্বর মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মানিকগঞ্জ র‌্যাব: ৪-এর কোম্পানি কমান্ডার সিপিসি-৩ এর লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকা থেকে আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেফতার

B
BN DESK | 05 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার