Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে বজ্রপাতে জমজ ভাইয়ের ১ জন নিহত, অপরটি আহত

BN DESK
02 September 2026, 03:26 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে বজ্রপাতে জমজ ভাইয়ের ১ জন নিহত, অপরটি আহত

নিউজ ডেস্ক:   মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার  তিল্লী গ্রামে বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের জমজ ভাই জাকির হোসেন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে তিল্লি গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন ও তার ভাই জাকির হোসেন তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে যান। এসময় হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাহিদ মৃত্যুবরণ করেন। পাশেই থাকা তার ভাই জাকিরের বাম পায়ে বজ্রপাতের আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে বজ্রপাতে জমজ ভাইয়ের ১ জন নিহত, অপরটি আহত

B
BN DESK | 22 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার