Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক

BN DESK
02 September 2026, 10:09 AM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক

নিউজ ডেস্ক:  মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক দুই নেতাকে তাদের নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে মেহেরাব হোসাইন (১৯) ও শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে আশরাফুল ইসলাম রাজু (২১)। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন।

বৈষম্যববরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে, তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছেন।’’

ওসি এস এম আমান উল্লাহ বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার