Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে মাদরাসা শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 04:31 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে মাদরাসা শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার (৪০) নামের এক মাদরাসা শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঘিওর থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

নিহত সুমাইয়া আক্তার ঠাকুরকান্দী পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদরাসার শিক্ষিকা ও উপজেলার ঠাকুরকান্দি গ্রামের পোলট্রি ফিড ব্যবসায়ী মোস্তাক আহমেদের স্ত্রী।

এ বিষয়ে ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকারকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত ও আইনগত ব্যবস্থা চলছে।’

এলাকা: মানিকগঞ্জ ঘিওর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে মাদরাসা শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার

B
BN DESK | 05 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার