Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বোমা ও ককটেল উদ্ধার

BN DESK
02 September 2026, 07:10 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি বোমা ও ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই বোমা ও ককটেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর খানপাড়া পশ্চিম পাশের ঢালসংলগ্ন জঙ্গলের ভেতরে।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়—২টি কালো কসটেপ মোড়ানো আইইডি (দুই পাশে ব্যাটারি সংযুক্ত), লাল কসটেপে মোড়ানো ১১টি ককটেল সদৃশ বস্তু, ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার চাপাতি, প্রায় ৩১ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি ছুরি, প্রায় ৫ ফুট লম্বা ১টি সাইকেলের চেইন ও প্রায় ৬ ফুট লম্বা ১টি মোটরসাইকেলের চেইন।

 

উদ্ধারকৃত আইইডি ও ককটেলগুলো পরিবহনে ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢাকার সাভার সেনানিবাস থেকে ৮ ইঞ্জিনিয়ারিং কোরের বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল আনা হয়। সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থলের পাশের ফাঁকা জায়গায় আলামতগুলো সফলভাবে ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বোমা ও ককটেল উদ্ধার

B
BN DESK | 25 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার