Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে সালিশি বৈঠকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

BN DESK
02 September 2026, 09:27 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নজরুল খন্দকার (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার(২৮) গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই ওয়াহিদ খন্দকার (৪০) পলাতক রয়েছেন।

নিহত নজরুল খন্দকার ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ওয়াহিদ খন্দকার নিহতের আপন ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই নজরুল খন্দকার ও ছোট ভাই ওয়াহিদ খন্দকারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির সমাধানে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে স্থানীয় মুরুব্বিদের নিয়ে সালিশি বৈঠক বসে।

বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এতে অভিযুক্ত ওহেদ গং ক্ষিপ্ত হয়ে নজরুল ও তার ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় তাদের মাথায় কিলঘুষি ও ইট দিয়ে আঘাত করা হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে সালিশি বৈঠকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

B
BN DESK | 25 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার