Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

BN DESK
02 September 2026, 07:36 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জ সদর উপজেলার তেরদোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় রুমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার, ৫ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার তেরদোনা এলাকায় বাবুলের মুদি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমান মানিকগঞ্জ সদর উপজেলার আউটপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সিংগাইরের দিকে যাওয়ার সময় সামনে চলা একটি সিএনজি অটোরিকশার পেছনে ধাক্কা দেন রুমান। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত রুমানের মরদেহ উদ্ধার করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার