Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

BN DESK
13 March 2026, 02:40 AM পড়তে ১ মিনিট

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৪টার দিকে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরঙ্গাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন আর রশিদ।

নিহতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সহচাল গ্রামের মনায়েম খান (৪০) ও তার স্ত্রী ফরিদা পারভিন (৩৫)।    

বরঙ্গাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন আর রশিদ বলেন, নিহত মনায়েম খান তার স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে মধ্যে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় আসলে পিকআপ, পরিবহনের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনায়েম খান নিহত হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যুবরণ করেন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার