Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে হাসপাতালে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড

BN DESK
06 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জে সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব-৪ সিসিপি ৩ মানিকগঞ্জ।

অভিযানে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করত। হাসপাতালের গেটে বা আশপাশে অবস্থান নিয়ে তারা রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করত। পরে ভুল তথ্য দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না নেওয়ার জন্য প্রলুব্ধ করত।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে হাসপাতালে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার