Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিয়ে নিতে চেষ্টা করছেন নুসরাত ফারিয়া

BN DESK
10 October 2025, 08:48 PM পড়তে ১ মিনিট
মানিয়ে নিতে চেষ্টা করছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্কঃ সময়টা ছিল ২০২০ সালের মার্চ মাস। মুখে হাসি, আঙ্গুলে আংটি আর পাশে ছিল শৈশবের বন্ধু রনি রিয়াদ রশিদ। জীবনে তখন স্বপ্নগুলোকে একসঙ্গে গেঁথে রেখেছিলেন নুসরাত ফারিয়া। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ডিসেম্বরেই বিয়ে করার কথা ছিল ফারিয়ার। কিন্তু তা আর হলো না। এরপর তিন বছর পার হয়ে গেছে। একদিন আনুষ্ঠানিকভাবে বাগদান ভেঙে যায় তার। তবে, বিচ্ছেদের কথা প্রথমে জনসমক্ষে বলতে পারেননি ফারিয়া।

সম্প্রতি ফারিয়া বলেন, কীভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। রনি তখন জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কিনা! কিন্তু আমাদের সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ ছিল না। তাই আমি আর থাকতে চাইনি। আর এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

ফারিয়া আরও বলেন, মা-বাবা আর রনি- এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে সম্পর্ক, একসঙ্গে থাকা ছিল অভ্যাসের মতো। বিচ্ছেদের সিদ্ধান্ত তাই সহজ ছিল না। দুই বছর আগে আলাদা হলেও মন থেকে এখনো মুক্তি মেলেনি বলে জানালেন ফারিয়া।

তিনি বলেন, মানসিক অবসাদের কারণে তিন মাস কাজ করিনি। এখনো ওষুধ খাই, চেষ্টা করি মানিয়ে নিতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মানিয়ে নিতে চেষ্টা করছেন নুসরাত ফারিয়া

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার