Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

BN DESK
01 September 2026, 06:32 PM পড়তে ১ মিনিট
মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক:  মানুষের জানমালের ক্ষতি এড়াতে রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। 

শুক্রবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটিতেও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌযান চলাচল বন্ধের এই সিদ্ধান্ত ইতোমধ্যে সবাইকে অবহিত করা হয়েছে।

নিষেধাজ্ঞা জারির পর থেকে কাপ্তাই হ্রদে চলাচলরত নৌযানগুলো ঘাটে অবস্থান করছে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটিতে পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার