Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মামলার শুনানির সময় আইনজীবীর মৃত্যু

BN DESK
10 October 2025, 10:20 PM পড়তে ১ মিনিট
মামলার শুনানির সময় আইনজীবীর মৃত্যু

চাঁদপুর জেলা জজ আদালতে মামলার শুনানির সময় আব্দুল মান্নান খান মহিন (৫১) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলা ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ি। বাবার নাম মৃত ইসমাইল হোসেন ব্যাপারী।

সহকর্মী আইনজীবীরা জানান, মামলার শুনানির সময় মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। এসময় আদালতের বেঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মাথায় জখম হয়। তাৎক্ষণিক অন্য আইনজীবী ও সহকারীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনূর বেগম বলেন, আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। শুনানি করা অবস্থায় মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। এসময় তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মামলার শুনানির সময় আইনজীবীর মৃত্যু

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার