Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মারধরের সেই ভিডিও নিয়ে যা বললেন মিশা সওদাগর

BN DESK
04 September 2026, 12:11 AM পড়তে ১ মিনিট
মারধরের সেই ভিডিও নিয়ে যা বললেন মিশা সওদাগর

বিনোদন ডেস্কঃ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। প্রায় ৯ বছর আগে ‘মিসড ক‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। এদিকে, মিশার অস্ত্রোপচার সময়েই ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও।

যেখানে দাবি করা হয়, অভিনেতা মিশা সওদাগর মব-এর শিকার হয়েছেন। তাকে রাস্তায় মারধর করেছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার হয়েছেন। অনেকই মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা।

তবে বিষয়টি ঠিক নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললে অসুস্থ শরীরেই ফেসবুকে লাইভে আসতে বাধ্য হন এ অভিনেতা। ফেসবুক লাইভে মিশাকে বলতে শোনা যায়, তিনি সাধারণত লাইভে আসেন না। তারপরেও তিনি হাসপাতালে বসে লাইভে আসতে কিছুটা বাধ্য হলেন। কে বা কারা যেন তার নামে একটি ভিডিও ছেড়েছেন। এতে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছেন। এমনটা করা ঠিক হয়নি। এমন ভিডিও প্রকাশ সঙ্গে মিশা আরও বলে, ‘এজন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।’

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ভালো আছেন অভিনেতা। তার স্বাস্থ্য বিষয়ে ভক্তদের উদ্দেশে কালের কণ্ঠকে অভিনেতা জায়েদ খান বলেন, ‘মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। খুব কষ্ট করতেছিলেন পায়ের ব্যথা নিয়ে। অবশেষে সফলভাবে সেটির অপারেশন সম্পন্ন হলো। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।’

২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মারধরের সেই ভিডিও নিয়ে যা বললেন মিশা সওদাগর

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার