Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান

BN DESK
10 October 2025, 09:52 PM পড়তে ১ মিনিট
মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী মাধান বব আর নেই।

গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় আদিয়ারে তার নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সহযোগী শিল্পী হিসেবে মাধান ছিলেন অনন্য। তিনি ‘ভানামে এল্লাই’, ‘থেভার মাগান’, ‘পাত্তুকোট্টাই পেরিয়াপ্পা’, ‘নম্মাভার, সাথী লীলাবথি’, ‘থেনালি’, ‘সুন্দরা ট্রাভেলস’ এবং ‘পুভ উনাক্কাগা’সহ অনেক তামিল সিনেমায় অভিনয় করেছেন।

এছাড়াও দুটি মালায়ালাম এবং একটি হিন্দি সিনেমা করে খ্যাতি পেয়েছিলেন মাধান। তিনি অনেক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন এবং জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আসথাপোভাধু ইয়ারু’তে বিচারক হিসেবে বিখ্যাত ছিলেন। অভিনেতার মৃত্যুতে দক্ষিণী সিনেমার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নির্মাতা কে. বালাচাঁদের দীর্ঘদিনের সহকারী এন. মোহন বলেন, ‘কেবি স্যার তার অভিনয় দেখেছিলেন এবং তার হাসিতে মুগ্ধ হয়ে তাকে “ভানামে এল্লাই” সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন। তাকে আবার “জাথি মাল্লি”তে অভিনয় করানো হয়েছিল। মাধন বব খুব ভাল মানুষ ছিলেন। তার প্রথম দিকে তিনি ট্রিপলিকেন থাকতেন। পরে পরিবারটি আদিয়ারে চলে আসেন, তার আত্মার চিরশান্তি কামনা করি’।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার