Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী লি সিও-ই

BN DESK
10 October 2025, 09:35 PM পড়তে ১ মিনিট
মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী লি সিও-ই

বিনোদন ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি সিও-ই মারা গেছেন। ‘চেওংডাম-ডং স্ক্যান্ডাল’ খ্যাত এই অভিনেত্রী মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। 

গতকাল মঙ্গলবার (১ জুন) অফিসিয়াল ইনস্টাগ্রামে এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার। তিনি জানিয়েছেন, লি ২০ জুন মারা গেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু প্রকাশ করা হয়নি।

তার ম্যানেজার ইন্সটাগ্রামের এক পোস্টে লিখেছেন, একজন উজ্জ্বল, দয়ালু মানুষ ২০ জুন আকাশের তারা হয়ে যান... দয়া করে তার শান্তির জন্য প্রার্থনা করুন। তার শোকাহত বাবা-মায়ের পক্ষ থেকে বার্তাটি শেয়ার করা হয়েছে।

১৯৮২ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন লি। ২০১৩ সালে ‘হুর জুন, দ্য অরিজিনাল স্টোরি’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। অভিনয় জীবনের পাশাপাশি, লি সিও-ই একাডেমিকভাবেও দক্ষ ছিলেন, তিনি হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে চেক এবং স্লোভাক নিয়ে অধ্যয়ন করেন এবং পরে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর শেষ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী লি সিও-ই

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার