Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মারা গেছেন ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম

BN DESK
03 September 2026, 01:50 AM পড়তে ১ মিনিট
মারা গেছেন ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ইতিহাসে একমাত্র নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানম আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।অধ্যাপক মাহফুজা-শফিক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ও মেয়ে চিকিৎসক এবং ছোট ছেলে মাহবুব শফিক আইনজীবী।

১৯৬৬-৬৭ সালের ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে পাকিস্তান সরকার তাকে পাসপোর্ট দেয়নি।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি।

এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মারা গেছেন ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার