Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মারা গেছেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম 

BN DESK
10 October 2025, 10:24 AM পড়তে ১ মিনিট
মারা গেছেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম 

মফস্বল ডেস্ক: কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন।

শনিবার (৩১মে) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী,শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে যান।

মরহুমের ৫টি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায় মহাখালী নিউ ডিওএইচএস ,২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে,৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ,৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ী শরিফপুর গ্রামে।

এলাকা: কুমিল্লা লাকসাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মারা গেছেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম 

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার