Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

BN DESK
03 September 2026, 12:25 AM পড়তে ১ মিনিট
মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়। মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানে মার্কিন সামরিক হামলার পর বিশ্বের যেকোনো জায়গায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে স্টেট ডিপার্টমেন্ট। এ কারণে তারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিশেষ করে, যেসব দেশে আগে থেকেই মার্কিনবিরোধী মনোভাব বিদ্যমান, সেসব জায়গায় অস্থিরতা বা সহিংসতা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মূলত স্টেট ডিপার্টমেন্ট থেকে এই সতর্কতা এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে বিশ্বব্যাপী উত্তেজনা চরমে উঠেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার