Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন

BN DESK
03 May 2026, 04:27 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কইরানি তেল কেনার অভিযোগে চীনের পাঁচটি শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর ঠেকাতে আইনি নির্দেশনা (ইনজেকশন) জারি করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২ মে) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

বেইজিংয়ের দাবি, ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন। এতে তেহরানের তেল রাজস্ব বন্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রচেষ্টা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে হেংলি পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংক্সিং কেমিক্যাল। এর মধ্যে হেংলির ওপর চলতি বছরের এপ্রিলেই সরাসরি নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ

চীনের মতে, সার্বভৌম দেশের বাণিজ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন, এ পদক্ষেপের ফলে ডলারনির্ভর ব্যবস্থার বাইরে ইরানি তেল বাণিজ্যের পথ আরও উন্মুক্ত হতে পারে, যা ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের বিরুদ্ধে বেইজিংয়ের শক্ত প্রতিক্রিয়া।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সরবরাহ নিশ্চিতে চীন তার শোধনাগারগুলোকে সুরক্ষা দিতে থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে সরকার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন

B
BN DESK | 03 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার