Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, কমপক্ষে ৮৭ মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 05:51 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কশ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটি ডুবে গেছে বলে পেন্টাগন এরই মধ্যে দায় স্বীকার করেছে।

এক বিবৃতিতে শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ বলেছেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় তারা জাহাজের কোনো চিহ্ন পাননি, শুধু তেলের স্তর ও লাইফ র‍্যাফট দেখা গেছে। আমরা পানিতে ভাসমান লোকজনকে দেখতে পাই।

এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানি ফ্রিগেটটিতে আনুমানিক ১৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর অন্তত ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহগুলো উপকূলে আনার প্রক্রিয়া চলছে বলে নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

এর আগে, ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে হামলার শিকার হয় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা। বুধবার (৪ মার্চ) ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ডুবে গেছে দাবি করা হয়।

পরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতেই ডুবেছে ইরানি যুদ্ধজাহাজটি।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি ইরানি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। কিন্তু একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় সেটি ডুবে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, কমপক্ষে ৮৭ মরদেহ উদ্ধার

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার