Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের

BN DESK
01 September 2026, 09:12 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে নিয়োজিত একটি মার্কিন বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি মার্কিন বিমান বাহিনীর ‘সি-১৩০’ শ্রেণির একটি পরিবহন বিমান।

পুলিশের বিশেষ কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স এই অভিযান পরিচালনা করে বিমানটি ধ্বংস করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। ইরান এই ঘটনাকে তাদের সার্বভৌমত্ব ও পবিত্র ভূমি রক্ষার অংশ হিসেবে বর্ণনা করেছে। ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, বিমানটি সেই মুহূর্তে সংশ্লিষ্ট অঞ্চলে ‘আগ্রাসনকারীদের’ জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত ছিল। দেশটির পক্ষ থেকে একে পবিত্র মাতৃভূমিতে অনুপ্রবেশকারী অপশক্তির সহায়তা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয়েছে।

তবে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার