Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ উদ্ধার ৭

BN DESK
04 September 2026, 11:00 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় থাকা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে আটকে রাখা হয়েছে জানা যায়। সেই তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলার সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় থাকা নারী ও শিশুসহ মোট সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় সাগরপথে পাচারের চেষ্টা চালিয়ে আসছিল।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ উদ্ধার ৭

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার