Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাসুমা শিক্ষকতা ছেড়ে অনলাইনে নকশি পিঠা বিক্রি করেন

BN DESK
08 October 2025, 12:22 PM পড়তে ১ মিনিট
মাসুমা শিক্ষকতা ছেড়ে অনলাইনে নকশি পিঠা বিক্রি করেন

নিজের আলোয় ডেস্ক : শিক্ষকতা ছেড়ে নকশি পিঠা নিয়ে কাজ করছেন মাসুমা শিপন। নরসিংদীর মাধবদী শহরের বাসিন্দা সামসুর রহমান এবং সখিনা বেগমের মেয়ে মাসুমা শিপন। পেশায় ছিলেন সহকারী শিক্ষক। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার তীব্র আকাক্সক্ষা তাকে বানিয়েছে উদ্যোক্তা। 

মাসুমার শৈশব থেকে স্বপ্ন ছিল নিজে কিছু একটা করবে, চাকরি হোক বা অন্য কিছু। কিন্তু সব মিলিয়ে হয়ে উঠেনি। তারপর কোভিড-এর সময় যখন দেখলেন নারীরা ঘরে বসেই নানা ধরনের কাজ করছেন। নিজ উদ্যোগে হয়ে উঠছেন উদ্যোক্তা। তখন তারও কৌতূহল জাগলো কিছু একটা করার। এরপর তার মনে হলো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশিপিঠা খুব ভালো করতে পারেন। তারপর শুরু করলেন নতুন যাত্রা। ব্যবসাকে কিছুটা ঝুঁকিমুক্ত করার জন্য পোর্টফোলিও কাঠামোতে নকশিপিঠার পাশাপাশি শুরু করেন ড্রেস এবং কেকের ব্যবসা।

সবগুলো সোশ্যাল মিডিয়ায় অনলাইনে, ঘরেই বসেই করেন। এভাবে নরসিংদীতে ভালো একটা জায়গা তৈরি হয়েছে। এখন স্বপ্ন দেখছেন এটি সারা দেশে ছড়িয়ে যাক। এজন্য যতটা পরিশ্রম করা দরকার, তিনি করবেন বলে জানান।

মাসুমা জানান, মূলত স্কুলে শিক্ষকতা করতেন। সাবিকুন্নাহার বিদ্যানিকেতনে প্রায় ৫-৬ বছর সহকারি শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলাম। তারপর ২০১৬ সালে, স্বামী প্রবাসে চলে যাওয়ার পর, পরিবারের প্রয়োজনে শিক্ষকতা ছেড়ে দেন। তবে শিক্ষকতা ছাড়ার পেছনে আরেকটা বড় কারণ ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা।

নারী অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা। আসলে আমাদের দেশে এখনো নারীদের দুর্বল ভাবা হয়। তা-ই ঘরে-বাইরে নারীরা প্রতিষ্ঠিত হওয়ার তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে। মাসুমাও সেই পথে তাদের সহযোগী হওয়ার চেষ্টা করছেন বলে জানান।

সম্মানের একটা কাজ শিক্ষকতা হলেও, ব্যবসায় স্বাধীনতা আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে। যেসব নারীরা সামান্য চাকরি না হওয়ার কারণে ভেঙে পড়ে, তাদের আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব, নিজ উদ্যোগে নিজেকে স্বাবলম্বী করুন। আপনিও পারবেন, যেমন- আমরা পেরেছি। কারণ এখন ঘরে বসেই সুযোগ আছে নিজেকে প্রতিষ্ঠিত করার। তা-ও কাজের ফাঁকে মাত্র দুই ঘণ্টা সময় দিলেই ভালো একটা উপার্জন করা সম্ভব। মাসুমা প্রতিদিন দুই ঘণ্টা শ্রম দেন, কেউ যদি ভালো একটা সময় এখানে ব্যয় করে, তারা মিনিমাম ৫০ হাজার থেকে শুরু করে লাখ টাকা ইনকাম করতে পারবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
নিজের আলোয়

মাসুমা শিক্ষকতা ছেড়ে অনলাইনে নকশি পিঠা বিক্রি করেন

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার