Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাহতিমের ‘সুইসাইড নোট’

BN DESK
03 September 2026, 08:08 PM পড়তে ১ মিনিট
মাহতিমের ‘সুইসাইড নোট’

কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/ জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট' — এমনই মন খারাপ করা লাইন দিয়ে শুরু হচ্ছে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’।

গানটির ভাবনা প্রসঙ্গে মাহতিম বলেন, ‘সুইসাইড নোট শব্দটা শুনলেই অনেক গভীর, ভারী কিছু মনে হয়। মানুষ কেন এমন একটা সিদ্ধান্ত নেয়, তা সবাই বুঝতে পারে না। এই গানটা এমন এক গল্প বলবে, যা শ্রোতাদের ভাবাবে।

ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন রোহান রাজ। গানের ভিডিও নির্মাণ করেছেন মনিরুল ইসলাম। এটি প্রকাশ পাবে আজ রাতে, পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে।

গীতিকার এন আই বুলবুল বললেন, ‘একজন ব্যর্থ প্রেমিকের গল্প বলা হয়েছে এখানে। সমাজে অনেকেই আছে, যারা ভালোবেসে নিজের সব দিয়ে দেয়, কিন্তু শেষে ফিরে পায় না কিছুই। কেউ কেউ হয়তো ভুল বোঝাবুঝির শিকার হয়ে হারায় ভালোবাসার মানুষকে। অনেক সময় সেই কষ্টই মানুষকে নিয়ে যায় ভয়ংকর এক সিদ্ধান্তের দিকে। এই গানটা সেই না-পাওয়ার যন্ত্রণা তুলে ধরে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মাহতিমের ‘সুইসাইড নোট’

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার