Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মায়ামি ছাড়লেন মাসচেরানো

BN DESK
02 September 2026, 04:55 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : মাত্র চার মাস আগেই ইন্টার মায়ামিকে প্রথম এমএলএস কাপ জিতিয়েছিলেন হাভিয়ের মাসচেরানো। তারপরেও মঙ্গলবার আকস্মিক এক ঘোষণায় মেসিদের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ব্যক্তিগত কারণে আর্জেন্টাইন কোচ পদত্যাগ করেছেন।

শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘরের মাঠে ২-২ ড্রয়ের পরই মাসচেরানো আনুষ্ঠানিকভাবে ক্লাবকে তার সিদ্ধান্তের কথা জানান বলে ইএসপিএনকে একটি সূত্র নিশ্চিত করেছে। ক্লাব আরও জানায়, আসন্ন ম্যাচগুলোতে দলের দায়িত্ব সামলাবেন গিয়ের্মো হয়োস। বর্তমানে স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।

এক বিবৃতিতে মাসচেরানো জানান, ‘আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই তারা আমার ওপর যে আস্থা রেখেছে তার জন্য, সংগঠনের প্রতিটি কর্মীকে সম্মিলিত প্রচেষ্টার জন্য, আর বিশেষ করে খেলোয়াড়দের—যারা আমাদের অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।’

আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ থাকা মাসচেরানো ২০২৪ সালের নভেম্বরে জেরার্দো টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হয়ে প্রায় দেড় বছর দলের দায়িত্বে ছিলেন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ মায়ামিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে তুলেছিলেন। ২০২৫ সালে প্রথম মৌসুমেই এমএলএস কাপ জিতে ইতিহাসও গড়েন তিনি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মায়ামি ছাড়লেন মাসচেরানো

B
BN DESK | 15 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার