Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মায়ের সঙ্গে কারাগারে সাত মাসের শিশু

BN DESK
02 September 2026, 05:34 PM পড়তে ১ মিনিট
মায়ের সঙ্গে কারাগারে সাত মাসের শিশু

মফস্বল ডেস্ক : মাদককারবারি মা আছমার সাথে কারাগারে যেতে হলো মাত্র সাত মাসের শিশু সাওদা। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুরের এমন ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে পুলিশ আছমার বাড়িতে অভিযান চালায়। এ সময় আছমার স্বামী আলম পালিয়ে যায়। অভিযানে মাদকসহ আছমাকে আটক করে পুলিশ। এরপর থেকে সাওদাকে নিয়ে থানা হাজতে ছিলেন আছমা। আছমা ও তার স্বামী আলমের নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। সবশেষ গত আছমাকে কারাগারে পাঠানো হয়।

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, মাদককারবারি আলমকে ধরতে গেলে সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে আলমের বসতঘর থেকে পাঁচশ’ গ্রাম গাঁজাসহ তার স্ত্রী আছমাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, আছমার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার শিশু বুকের দুধ পান করে। তাই শিশুটি মায়ের সঙ্গে থাকবে। সে জন্য মায়ের সঙ্গে শিশুকেও পাঠানো হয়েছে।

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মায়ের সঙ্গে কারাগারে সাত মাসের শিশু

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার