Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মা-বাবার ঝগড়ার প্রতিবাদ করায় প্রাণ গেল মেয়ের

BN DESK
22 February 2024, 07:30 PM পড়তে ১ মিনিট
মা-বাবার ঝগড়ার প্রতিবাদ করায় প্রাণ গেল মেয়ের

মফস্বল ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মা-বাবার ঝগড়ার প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টিকে (১৪)। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মণ্ডলের মেয়ে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুলু মণ্ডল দীর্ঘদিন যাবত কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে তার শ্বশুর (চাঁন মিয়ার) বাড়িতে স্ত্রী-সন্তানকে নিয়ে বসবাস করছেন। বিয়ের পর থেকেই তার স্ত্রীর সঙ্গে বুলু মণ্ডলের ঝগড়া লেগেই থাকতো। বুধবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি বাবাকে ঝগড়া করতে নিষেধ করে। এ সময় বাবা বুলু মণ্ডল ক্ষিপ্ত হয়ে মেয়ে বৃষ্টির গলায় ছুরি চালায়। পরে স্থানীয়রা বৃষ্টিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ জানান, ইয়াসমিন আক্তার বৃষ্টিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। 

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক রাহাদুজ্জামান আকন্দ জানান, পুলিশ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে। মেয়েকে জবাইয়ের পর বুলু মণ্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজেই নিজের শরীরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মা-বাবার ঝগড়ার প্রতিবাদ করায় প্রাণ গেল মেয়ের

B
BN DESK | 22 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার