Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি হারুন ঢাকায় গ্রেফতার

BN DESK
08 February 2024, 07:15 PM পড়তে ১ মিনিট
মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি হারুন ঢাকায় গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি মো. হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. হারুন সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের বাসিন্দা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি হারুন পালিয়ে ঢাকায় চলে গেলেও তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। চরজব্বর থানা পুলিশ অভিযান চালিয়ে হারুনকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা থেকে আনা হচ্ছে। এরপর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই মামলার আসামি তিনজন। আমরা আগে দুজনকে গ্রেফতার করেছি। হারুন বাকি ছিল। তাকেও গ্রেফতার করা হয়েছে। আবুল খায়ের মুন্সি মেম্বার ও মেহেরাজকে কারাগারে পাঠানো হয়েছে। মেহেরাজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি হারুন ঢাকায় গ্রেফতার

B
BN DESK | 08 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার