Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিজানুর রহমান মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীবাসীর আনন্দ, মিষ্টি বিতরণ

BN DESK
05 September 2026, 11:13 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এমপি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহীবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠের পর রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন। মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

তার মন্ত্রী হওয়ার খবর পাওয়ার পরপরই নগরীর বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মূল্যায়ন হয়েছে মিজানুর রহমান মিনুকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে।

রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, মিজানুর রহমান মিনু মন্ত্রী হওয়ায় আমরা খুব আনন্দিত। আশা করছি রাজশাহীসহ সারাদেশের মানুষের উন্নয়নে কাজ করবেন তিনি। এটা রাজশাহীর জন্য সুখবর।

রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। এসময় রাজশাহীর উন্নয়নের রুপকার, সাবেক সফল মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুকে মন্ত্রীত্ব দেয়ায় রাজশাহী মহানগর যুবদল ও রাজশাহীবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

মিজানুর রহমান মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীবাসীর আনন্দ, মিষ্টি বিতরণ

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার