Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিয়ানমারে ৬০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে ১০ জন আটক

BN DESK
05 September 2026, 03:43 AM পড়তে ১ মিনিট
মিয়ানমারে ৬০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে ১০ জন আটক

মিয়ানমারে সাগরপথে অবৈধভাবে পাচারকালে ট্রলার থেকে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার (২ মে) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ। 

আটক ১০ জন পাচারকারী কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, সাগরে ৫৮ দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার অবস্থান করা বেআইনি। কিন্তু বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কাঠের তৈরি সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনের সদস্যরা। এতে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার নির্দেশনা দিলেও তা না করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করে কোস্টগার্ড।

এসময় ট্রলারে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে ট্রলারে থাকা ১০ পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, ট্রলারটি থেকে উদ্ধার করা সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিয়ানমারে ৬০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে ১০ জন আটক

B
BN DESK | 02 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার