Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরপুরে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর ২ সদস্যের মৃত্যু

BN DESK
10 March 2026, 09:49 PM পড়তে ১ মিনিট

রাজধানীর মিরপুর- ২ নম্বর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

নিহতরা হলেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা ও শেখ রাকিবুজ্জামান।

আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা পেশায় অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।

বর্তমানে হাসপাতালে রয়েছেন আয়েশা সিদ্দিকা অন্যন্যার মামা। পরিবারের অন্যান্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

আনুষ্ঠানিকতা শেষে বিমানবাহিনী নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

এর আগে গতকাল সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর–২ এলাকায় ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মিরপুরে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর ২ সদস্যের মৃত্যু

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার