Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরপুর থেকে সাবেক সংসদ সদস্য এম এ মালেক গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 08:38 AM পড়তে ১ মিনিট
মিরপুর থেকে সাবেক সংসদ সদস্য এম এ মালেক গ্রেপ্তার

মফস্বল ডেস্ক: ঢাকা-২০ আসনের (ধামরাই) সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এম এ মালেকের বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার অভিযোগে চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তার এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার অভিযোগে চারটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

এলাকা: ঢাকা ধামরাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মিরপুর থেকে সাবেক সংসদ সদস্য এম এ মালেক গ্রেপ্তার

B
BN DESK | 06 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার