Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরপুর শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

BN DESK
02 September 2026, 10:19 AM পড়তে ১ মিনিট
মিরপুর শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকার মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আসেনি।

এর আগে ফায়ার সার্ভিস জানায়, আমাদের কাছে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে মোট ৭টি ইউনিট কাজ করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মিরপুর শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার