Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে নিহত ১

BN DESK
05 September 2026, 04:52 AM পড়তে ১ মিনিট
মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে মো. মুন্না (২২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা মিরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে ।

নিহত মুন্না মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতদের মধ্যে শাকিল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সাথে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা-কাটাকাটি হয়। পরে জাহিদ হুসাইনের অনুসারীদের হামলায় আহত হয় কামরুল হাসানের এক কর্মী। পরবর্তীতে মেলা থেকে বের হয়ে রাত ১০ টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ীতে এবং তার অনুসারীদের উপর হামলা চালায়। এই ঘটনার বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসএ কজনকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, মুন্না নামের একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শাকিল নামের একজন গুরুতর আহত হয়েছে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মেলায় হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। পুলিশের টিম কাজ করতেছে। বিস্তারিত পরে জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার