Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

BN DESK
05 September 2026, 04:34 AM পড়তে ১ মিনিট
মিরসরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রাকের চাপায় আক্তার হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বুধবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে।

স্থানীয়রা জানায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে এতে চাপা পড়ে আক্তার হোসেন মারা যান। এ সময় ট্রাকের ধাক্কায় একটি লেগুনাও ক্ষতিগ্রস্ত হয়। 

দুর্ঘটনাকবলিত লেগুনা চালক নুরুল মোস্তফা বলেন, সকাল ৭টার দিকে গাড়িতে যাত্রী তুলতে রাস্তার পাশে দাঁড়াই। এ সময় আক্তার হোসেন তার কিছু পণ্য নিয়ে যেতে আমার সাথে কথা বলছিলো। হঠাৎ কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডিভাইডারে এসে আছড়ে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে আক্তার নিহত হয়।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেই। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছে। 

আমরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনাটি হেফাজতে নিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিরসরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার