Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে বিদেশি মদ ও চোলাই মদসহ গ্রেফতার ১

BN DESK
02 March 2026, 10:47 PM পড়তে ১ মিনিট

মিরসরাইয়ে বিদেশি মদ ও দেশীয় তৈরি চোলাই মদসহ মো. আজিজুল হক প্রকাশ আজিয়া (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকার বদি আলমের বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের মেহেদীনগর এলাকার পুলিশের বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, শনিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর বদি আলমের বাড়ির মো. আজিজুল হক প্রকাশ আজিয়ার বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আজিজুল হকের বসতঘর থেকে তিন বোতল বিদেশি মদ ও ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাত এক আসামি পালিয়ে যায়। গ্রেফতার আজিজুল হকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিরসরাইয়ে বিদেশি মদ ও চোলাই মদসহ গ্রেফতার ১

B
BN DESK | 02 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার