Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে মেলখুম ট্রেইল থেকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

BN DESK
09 October 2025, 04:19 PM পড়তে ১ মিনিট
মিরসরাইয়ে মেলখুম ট্রেইল থেকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ জুলাই ) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় মেলখুম ট্রেইলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন গালিব (২২) এবং রিদয় (২২)। তারা দুইজন বন্ধু। আহতরা হলেন মো. মিরাজ, রায়হান ও ফাহিম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে ৩ বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সাথে যোগ দেন স্থানীয় আরও দুইজন। মঙ্গলবার রাত হয়ে যাওয়ার পর তারা না আসায় বুধবার সকালে গিয়ে তাদের খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর আড়াইটা তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটা গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং রিদয়ের মরদেহ উদ্ধার করি। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিরসরাইয়ে মেলখুম ট্রেইল থেকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার