Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

BN DESK
10 October 2025, 06:33 PM পড়তে ১ মিনিট
মিরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক:     মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সকালে মহাসড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত প্রদীপ কুমার দে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া টি স্টোর নামে তার একটি দোকান রয়েছে। সকালে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য মহাসড়ক পার হতে গিয়ে তিনি দুর্ঘটনায় নিহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, সোমবার সকালে মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার