Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার

BN DESK
05 September 2026, 01:00 AM পড়তে ১ মিনিট

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ শত ৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বারইয়ারহাট পৌরসভার এসএ পরিবহনের সামনে অভিযান চালিয়ে এ শাড়ি গুলো উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হান্নান আল মামুন বারইয়ারহাট পৌরসভার এসএ পরিবহনে সংলগ্ন খোলা জায়গায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬টি সুতলি বস্তায় প্রতিটি বস্তার ভিতরে ৩০ পিস করে সর্বমোট ১ শত ৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে শাড়িগুলো সেখানে মজুত করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য : এর আগে গত ২৩ জুন উপজেলার সীমান্তবর্তী করেরহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস স্নিকার্স (ছোট-বড়) চকলেট এবং ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিরসরাইয়ে ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার

B
BN DESK | 26 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার