Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জাপুরে নবম শ্রেণীর স্কুল ছাত্রী অপহরণ

BN DESK
02 September 2026, 07:52 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের মির্জাপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১১ মার্চ) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটি গ্রামে অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর মা বুড়িহাটি গ্রামের কাচ্ছেদের ছেলে রাতিনসহ ৪ জনকে আসামী করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অন্যরা হলেন- বুড়িহাটি গ্রামের রাজেদা বেগম, সোহাগ ও কেয়ামত মুন্সী।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বুড়িহাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার পথে পূর্বশত্রুতার জের অভিযুক্ত কেয়ামত মুন্সী হুকুমে বখাটে রাতিন ও সোহাগসহ কয়েকজন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ খবর পেয়ে ছাত্রীর মা মেয়েকে ফেরত পেতে রাতিনের পরিবারের কাছে গেলে তারা তাকে অকথ্যভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে।

অপহৃত ছাত্রীর মা অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে ও নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। মাঝে মধ্যে বখাটে রাতিন এবং ওর বন্ধুরা রাস্তায় মেয়েকে উত্যক্ত করতো বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তিনি রাতিনের পরিবারের কাছে নালিসও দিয়েছেন। কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এখন তিনি তার মেয়েকে ফেরত ও বখাটে রাতিনের শাস্তি দাবি করেছেন প্রশাসনের কাছে।

এ বিষয়ে অভিযুক্ত রাতিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ছাত্রীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মির্জাপুরে নবম শ্রেণীর স্কুল ছাত্রী অপহরণ

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার