Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জাপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

BN DESK
02 September 2026, 03:01 PM পড়তে ১ মিনিট
মির্জাপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ৯৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা বংশাই নদীর পাড়ে বৈরাম খানের লেবু বাগান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার কালিগন্ঞ্জ উপজেলার সাখাতি গ্রামের মো.বাদশা মিয়া (৩৭) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাফর্তা, উয়ার্শী পাইকপাড়া গ্রামের মো.রাকিব খান (২৪)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,আসামিরা ব্যবসার উদ্দেশ্যে ৯৪ বোতল অবৈধ ভারতীয় ফেনসিডিল লালমনিরহাট থেকে নিয়ে আসেন যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা।মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে মামলা (জিআর নং ৪৫) করে মঙ্গলবার (৪ মার্চ) আসামিদের আদালতে পাঠিয়েছেন।

এসআই হাফিজুর রহমান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বাজারের ব্যাগভর্তি ফেনসিডিলসহ তাদের হাতেনাতে ধরতে সক্ষম হই।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মির্জাপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার