Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিষ্টি জান্নাতকে ‘জায়েদ খানের লেডিস ভার্সন’ বলে কটাক্ষ

BN DESK
04 September 2026, 12:13 AM পড়তে ১ মিনিট
মিষ্টি জান্নাতকে  ‘জায়েদ খানের লেডিস ভার্সন’ বলে কটাক্ষ

বিনোদন ডেস্কঃ ক্যারিয়ারে ভালো কাজ বলতে সেরকম কিছু নেই। আলোচনা সমালোচনা যা-ই তা বিভিন্ন বিষয়ে মন্তব্যের কারণে। দিন কয়েক আগে সমালোচনার শিকার হন দেশের মানুষকে উটের দুধ খাওয়াতে চেয়ে। এবার তাকে নেটিজেনরা কটাক্ষ করলেন জায়েদ খানের লেডি ভার্সন বলে।

সম্প্রতি গানের তালে মঞ্চ মাতিয়েছেন মিষ্টি জান্নাত। সিঙ্গাপুরে আয়োজিত একটি শো’তে নাচেন এ অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে সেই নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, গানের তালে মঞ্চ মাতানোর পাশাপাশি ভক্তদেরও মাতিয়েছেন। এরপর ভক্তদের সঙ্গেও নেচেছেন।

কিন্তু সে নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়াতেই যত বিপত্তি। নেটিজেনরা প্রশংসার বদলে করছেন সমালোচনা। কেউ কেউ আবার তুলনা করছেন জায়েদ খানের সঙ্গে। একজন লিখেছেন, ‘জায়েদ খানের লেডিস ভার্সন।’

কারও কথায়, ‘ওরে বাবা আপনি এতো কঠিন ড্যান্স শিখলেন কোথায়?’ কেউ লিখেছেন, ‘জায়েদ খান প্রো ম্যাক্স আল্ট্রা।’ আরেকজনের কথায়, ‘সাথে জায়েদ খান থাকলে ভালো হতো। আর একটু বেশি কান্না করতে পারতাম।’ তবে সেসবের কোনো উত্তর দেননি মিস্তি জান্নাত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মিষ্টি জান্নাতকে ‘জায়েদ খানের লেডিস ভার্সন’ বলে কটাক্ষ

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার