Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের পথে বাংলাদেশ

BN DESK
02 September 2026, 07:34 AM পড়তে ১ মিনিট
মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের পথে বাংলাদেশ

মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের নাম লেখানোর পথ চওড়া করল বাংলাদেশ। ‘সি’ গ্রুপের ম্যাচে আজ বাংলাদেশ জিতেছে ২-১ গোলে। ম্যাচের দুই অর্ধে হয়েছে বাংলাদেশের গোল দুটি। দুটি গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা। ৭ বছর আগে ইয়াঙ্গুনে অলিম্পিক বাছাই ফুটবলে বাংলাদেশের জালে গুনেগুনে ৫ গোল দিয়েছিল মিয়ানমারের মেয়েরা। অতীত রেকর্ডে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে দলটি।

সেই মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ বুধবার ইয়াংগুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা চাকমারা ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী মিয়ানমারকে।

এই জয়ে গ্রুপ শীর্ষে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও মিয়ানমারের প্রতিপক্ষ বাহরাইন। পরের ম্যাচ জিতলেই ইতিহাস রচনা হবে বাংলাদেশ নারী ফুটবলে। প্রথমবারের মতো বাংলাদেশ খেলবে নারী ফুটবলে এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা এএফসি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের পথে বাংলাদেশ

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার