Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিয়ানমারে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি যুবক

BN DESK
04 September 2026, 07:03 AM পড়তে ১ মিনিট
মিয়ানমারে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি যুবক

নিউজ ডেস্ক:  বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের ভেতরে  বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে মনসুর আহমেদ (২৬) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২ মে) দুপুরে সীমান্তের ওপারে  এ ঘটনা ঘটে।

আহত মনসুর আহমেদ কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সময় মনসুর সীমান্ত এলাকা থেকে কাঠ ও বাঁশ সংগ্রহ করে থাকেন। আজও তিনি বাঁশ সংগ্রহ করতে গেলে একপর্যায়ে মিয়ানমারের ভেতরে চলে যান। সেখানে আগে থেকে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণের কবলে পড়েন। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিয়ানমারে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি যুবক

B
BN DESK | 02 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার