Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, ৮ পাচারকারী আটক

BN DESK
04 September 2026, 07:16 AM পড়তে ১ মিনিট

কক্সবাজারের কুতুবদিয়ায় সমুদ্রপথে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা নস্যাৎ করেছে কোস্ট গার্ড। এ সময় বিপুল সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ এবং ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কুতুবদিয়া লাইট হাউস সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৫৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। 

অভিযান চলাকালে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, ৮ পাচারকারী আটক

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার