Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুকসুদপুরে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১

BN DESK
02 September 2026, 11:08 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) একজন নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মাসুদ ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পিকআপভ্যানচালকের সহকারী (হেলপার) ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপভ্যানের হেলপার মাসুদ গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ মাসুদকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতা‌লে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ফ‌রিদপু‌রের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুকসুদপুরে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১

B
BN DESK | 09 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার