Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুখ্যমন্ত্রী বাছাই করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

BN DESK
06 May 2026, 06:20 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: মুখ্যমন্ত্রী নির্ধারণে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে আজ রাতেই পশ্চিমবঙ্গে পাড়ি জমাবেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষক তিনি। সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

দলীয় রেওয়াজ অনুযায়ী, যেকোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাই করতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভায় বিরোধী ভূমিকায় থাকা বিজেপি এখন আসতে যাচ্ছে সরকারপক্ষে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একইসঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।এর আগে, মঙ্গলবার (৫ মে) পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার সিদ্ধান্তের কথা জানান।

মমতা বলেন, আমরা হারিনি। আমি পদত্যাগ করব না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বাছাই করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার