Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়

BN DESK
10 May 2026, 08:30 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। এর মধ্য দিয়ে গত ৬০ বছরের মধ্যে এই প্রথম দ্রাবিড় দুই প্রধান দল ডিএমকে ও এআইএডিএমকে-এর বাইরে কোনো সরকার গঠিত হলো তামিলনাড়ুতে।

বিজয় আজ নয়জন টিভিকে নেতাকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে অভিনেতা তৃষা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন।গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা অর্জনে তাকে বেশ বেগ পেতে হয়েছে। পাঁচ দিন সময় এবং রাজ্যপালের সঙ্গে চার দফা বৈঠকের পর সম্ভাব্য মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি ম্যাজিক ফিগার অর্জন করেন।

গত শনিবার বিজয়ের নেতৃত্বাধীন জোট রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায়। বিজয়ের এই জোটে কংগ্রেসের ৫ জন, ভিডুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে)-এর ২ জন এবং সিপিআই, সিপিআই (এম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ২ জন করে বিধায়ক সমর্থন দিয়েছেন।

৫১ বছর বয়সী এই অভিনেতা কাম রাজনীতিবিদ দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। এর ফলে বিধানসভায় এই জোটের বর্তমান শক্তি দাঁড়িয়েছে ১২০ জন বিধায়কে।

সূত্র: এনডিটিভি

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার